কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি বলেছেন, বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এ অঞ্চলের চিত্র। গড়ে উঠবে নতুন নতুন শিল্পায়ন। নির্মাণ হবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট। বুধবার সকাল ১১ টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবস্থিত অভিজাত হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র সভাকক্ষে সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি আরও বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল। এ উপজেলার ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন, ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নতি করণের তিনি কাজ করবেন বলে জানান। এসময় বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রæত সমাধানের আশ্বাস দেন।
এ সুধী সমাবেশে সংসদ সদস্য মহিববুর রহমান ও কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামছুল আলম, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম সহ কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments