কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার মাথা ও ডান হাতে আঘাত প্রাপ্ত হয়। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের এতিমখানা সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় তাকে রক্ষা করতে গেলে মটরসাইকেল ড্রাইভার রায়হানকেও আহত করে। এ ঘটনার জন্য স্থানীয় সোহেল মীরার ছেলে স্বাধীন মীরাকে দায়ী করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন,তার বড় ভাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তারই প্রতি ফলন হিসেবে কেউ করতে পারে বা করাতে পারে। তবে এ হামলার নিন্দা জানিয়ে তার বড় ভাই ১১৪ পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, কারো সাথে আমাদের ব্যক্তিগত ঝামেলা নেই। হঠাৎ করে কেনো বা কি কারনে এ হামলার ঘটনা ঘটেছে তা তার বোধগম্য নয়।
কলাপাড়া থানা ওসি মো.আলি আহম্মেদ বলেন, এঘটনায় অভিয্ক্তু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments