পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ।
এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু,দৈনিক রাজশাহীর আলো'র সম্পাদক আজিবার রহমান,এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী ও সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন।
ভোট পরিদর্শন করেন রাজশাহী টিভি জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল,দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল,দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।
নির্বাচনে সহ-সভাপতি পদে আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ,সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ,দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য পদে আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান বিজয়ী হয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments