কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানাতে আজ আনা হবে শহীদ মিনারে

প্রকাশ : 12 May 2024
কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানাতে আজ আনা হবে শহীদ মিনারে

ডেস্ক রিপোর্ট: আজ ( ১৩ মে ২০২৪) সোমবার, সকাল ১০টায় কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হবে। সেখানে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। পার্টির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়।
এরপর শোক র‌্যালি করে কমরেড রনোর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মাননাস্বরূপ ‘গার্ড অব অনার’ প্রদান এবং জাতির পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে।
দুপুর ১:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার শেষে বনানীস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে।
দেশব্যাপী শোক দিবস
আজ সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত ও কমরেড হায়দার আকবর খান রনোর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক দিবস পালন করা হবে।

সম্পর্কিত খবর

;