স্টাফ রিপোর্টার : যাত্রাবাড়ি থানাধীন ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের প্রয়াত সভানেত্রী রাফিকুন্নাহার হেলেনের প্রথম মৃত্যু বার্ষিক উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, রাফিকুন্নাহার হেলেন আওয়ামী লীগের দুর্দিনের একজন তঢ়াগী ও পরীক্ষিত নেতা ছিলেন। সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা রাখেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পরকালে শান্তিতে রাখবেন এই প্রত্যাশা করছি।
৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিনা জাফরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক এম এ আর এস মহসিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments