দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের মাঠের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে মিন্টু (৪০) নামে এক ব্যক্তির মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারী চক্র। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর হাজী জুব্বারপাড়া গ্রামের একতার আলীর ছেলে মিন্টু কাজ শেষে তারাগুনিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের মাঠের মধ্যে ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৈদ্যুতিক পোলের নিকট পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে লাল রংয়ের হোন্ডা মোটরসাইকেলটি ছিনতাই করে নেয়। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মিন্টু দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments