ডেস্ক রিপোর্ট: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মডিয়িা) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেদী হাসান (২৫) ২। পলাশ (২৩) ৩। রানা সরকার (২৫) ৪। ইমন (২৪) ৫। ইসমাইল (২০) ৬। সাব্বির (২২) ৭। মোহাম্মদ আলী (২৯) ৮। ইশতিয়াক (২৪) ৯। আসিফ (২৪) ১০। জসীম উদ্দিন (২৫) ১১। সাইদুর (৪৪) ও ১২। নয়ন ইব্রহিম খলিল (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নয়ন (১৯) ২। মোঃ ওসমান ওরফে রুবেল (২০) ৩। মোঃ হাসান (১৯) ৪। মোঃ সজিব (১৮) ও ৫। মোঃ রাসেল (২৭)।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments