সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: চোখ জুড়ানো দিগন্ত বিলে গাঢ় সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রংয়ের পদ্ম ফুলের উঁকি। ফোটা পদ্ম কিংবা নতুন করে মাথা তোলা কুঁড়িগুলোর মিলন মেলায় মনের আনন্দে বিচরণ করে পানকৌড়ি আর ডাহুক।
ফুলে ফুলে খেলা করে প্রজাপতি আর ভ্রমরের দল। প্রকৃতির এমন প্রেমের আলিঙ্গণের নয়নাভিরাম অপরূপ দৃশ্য দেখা মিলছে রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের পাশে একটি ছোট জলাশয়ে।
বিলের পাশে ফুটে থাকা পদ্ম ফুলের সৌরভ ও সৌন্দর্য মানুষকে খুব সহজেই আকর্ষণ করছে।প্রকৃতি প্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত হয়ে উঠেছে।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অপরূপ এ বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
সরেজমিনে পদ্ম বিল এর জলাশয় টি ঘুরে দেখা যায়, ছোট একটি জলাশয়ের ভিতরে গোলাপি পদ্ম ফুল ফুটে আছে। পদ্মের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমিরা ছুটে আসছেন। দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন । ঘুরতে আসা দর্শনার্থীরা স্মৃতি ধরে রাখতে মুহুর্তগুলো করে রাখছেন ক্যামেরাবন্দি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments