আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে বালু ভর্তি ২টি মাহিন্দ্র গাড়ি আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৫ জুন) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাঁকাকুড়া এলাকা থেকে ওই দুই মাহিন্দ্র আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক তদন্ত রবিউল আজমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রাত ১১ টায় পশ্চিম বাঁকাকুড়া এলাকা থেকে পাঁচারকালে বালু ভর্তি ২টি মাহিন্দ্র গাড়ি আটক করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালকরা গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। জানা যায়, পুলিশ গাড়ি আটক করে পরে চরম বিপাকে। ড্রাইভার না থাকায় আটককৃত গাড়ি থানায় আনতে হিমসিম খেতে হয়। যদিও বাঁকাকুড়া এলাকায় ৫০ টিরও বেশি মাহিন্দ্র গাড়ি রয়েছে। এসব মাহিন্দ্র গাড়িগুলো অবৈধ বালু ও পাথর সরবরাহের কাজেই ব্যবহৃত হয়। আর এ কারণে স্থানীয় বালুদস্যুরা গাড়ি আটক কৃত গাড়ি থানায় আনতে স্থানীয় জনপ্রতিনিধিরা পর্যন্ত পুলিশকে সহযোগীতায় এগিয়ে আসেনি বলে অভিযোগ রয়েছে । পুলিশ আটককৃত গাড়ি সারারাত পাহাড়া দিয়ে সকালে বিকল্প ব্যবস্থায় থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আমজ বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments