মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হয়েছে।
২৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে জেলা পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক এর পৃষ্ঠপোষকতায় সচেতনতা মূলক এই প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। জরিমানা করার জন্য গাড়ি আটক করা হয় না , আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক। আজকে থেকে জেলায় ট্রাফিক আইন মেনে চলতে এধরনের প্রচারণা পুরো জেলা জুড়ে করা হবে।
এসময় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যানবাহন চালকদের উদ্দেশ্যে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন। সেইসাথে হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ প্রদান করেন। সেই সময় বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার ।
এসময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমান সহ ট্রাফিক ও জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments