মোংলা থেকে মোঃ নূর আলমঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ১৮ জুন শুক্রবার সন্ধ্যায় মোংলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর হোসেন আমু, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, আহসান হাবীব, শেখ কামরুজ্জামান জসিম, মোঃ হাসান গাজী, আবু হোসাইন সুমন, মোঃ জসিম উদ্দিন, আবুল হাসান, মাহমুদ হাসান, মনিরুল ইসলাম দুলু প্রমূখ। দোয়া-মোনাজাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পোষ্টেট গøান্ড রোগে আক্রান্ত হওয়ায় আশু তাঁর রোগমুক্তি এবং সুস্থতা কামনা করা হয়। দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এছাড়া শুক্রবার বাদ জুমা মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টুর উদ্যোগে মোংলার বিভিন্ন মসজিদে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক’র রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments