ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল ভাবনার মাধ্যমে ক্রেতাদের টিভি বিনোদনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার কারণে টানা ১৬ বছর ধরে বিশ্বের ১ নাম্বার টিভি ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে স্যামসাং। সম্প্রতি, এই খাতে স্যামসাংয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রান্ডটিকে ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়। টিভি ইন্ডাস্ট্রি থেকে এই প্রথম কোন ব্র্যান্ড এই অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে। রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি ইভেন্টে এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়া হয়।
দুর্দান্ত ইমেজ, ঝকঝকে আউটপুট ও নিখুঁত রঙের সমন্বয়ের কারণে বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি। ব্র্যান্ডটি ক্রেতাদের চাহিদা অনুসারে উদ্ভাবন-নির্ভর কৌশল গ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হয়েছে। বছরের পর বছর ধরে ক্রেতাদের হৃদয় জিতে নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী বিভিন্ন পুরস্কার অর্জন করেছে স্যামসাং। ২০২২ সালে বাংলাদেশের ১ নাম্বার টিভি ব্র্যান্ড হিসেবে নিলসেনআইকিউ এর সাথে যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করে স্যামসাং। বাংলাদেশের টিভি ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডস’র ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার স্যামসাংয়ের অর্জনে আরও একটি পালক হিসেবে যুক্ত হলো। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল (ব্র্যান্ড কাউন্সিল) জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।
এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস’র ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই খাতে নেতৃস্থানীয় টিভি ব্র্যান্ড হিসেবে বছরের পর বছর ধরে স্যামসাং যেসব স্বীকৃতি অর্জন করেছে সেগুলোর জন্য আমরা অত্যন্ত গর্বিত। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টিভি ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের। সুপারব্র্যান্ডসের এই স্বীকৃতি আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একইসাথে এই স্বীকৃতি ক্রেতা ও সরবরাহকারীদের আশ্বস্ত করে যে, তারা সেরা ব্র্যান্ডটির সাথেই রয়েছে। আমরা এই অর্জনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। গালা ইভেন্টে পরের দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়। প্রতিটি সুপারব্রান্ডের সাফল্যের গল্প জায়গা পায় সুপারব্র্যান্ডসের এই বিশেষ প্রকাশনায়, যা বিজ্ঞাপন, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি বহুল আকাঙ্ক্ষিত বই।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments