ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় সিআইডি পুলিশ মামলার এজাহারভুক্ত ১ ও ২ নং আসামী তাসিন মোড়ল ও সাব্বির ফারাজীকে গ্রেফতার করেছে। সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪ টায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের খুলনায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে গতকাল দুপুর ১২ টায় কলেজের উদ্যোগে এক শোকসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, গর্ভনিং বডির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, গর্ভনিং বডির সদস্য সেলিম আহম্মেদ, লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন খাঁন, ফিরোজা আক্তার বানু, নিজাম উদ্দিন সরদার, গাজী মামুনুর রশিদ, ফুটলাল দত্ত প্রমুখ। শেষে দোয়া মাহফিল পরিচালনা করে কলেজের সহকারী অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম। উল্লেখ্য, গত ৩১ মার্চ ইভটিজিং এ বাঁধা প্রদান করায় কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আলিফ রোহানকে। থানা পুলিশ মামলার ৩ নং আসামী দীপ্ত সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্থান্তর করা হয়। অপরদিকে, ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে ফুলতলার বিভিন্ন পয়েন্ট থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের জ্ঞিাসাবাদ ব্যাপক শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments