জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই মো. আসলাম জানান, সোমবার সকালে কয়েকজন পথচারী একজনের ঝুলন্ত লাশ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। পরে নিরাপত্তা শাখা থেকে আশুলিয়া থানায় খবর দিলে সকাল ৭টার দিকে তারা গিয়ে লাশটি উদ্ধার করেন।
মৃত ২৪ বছর বয়সী ওই যুবকের নাম জিসান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মী নজরুল ইসলামের মেঝো ছেলে।
নজরুল ইসলামের বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, "সকালে পথচারীদের কেউ আমাদের একজন নিরাপত্তা রক্ষীকে জানায় যে, ক্যাম্পাসে এক যুবকের ঝুলন্ত লাশ দেখা গেছে। পরে নিরাপত্তা রক্ষী বিষয়টি আমাদের জানালে আমরা আশুলিয়া থানায় খবর দেই। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।"
তিনি বলেন, " ময়নাতদন্ত যেন না হয় সেজন্য পরিবারের সদস্যরা অনুরোধ করেছে। মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ঢাকা জেলার ডেপুটি কমিশনারের অনুমতি পেলে পুলিশ লাশ হস্তান্তর করবে; সেই প্রক্রিয়াই এখন চলছে।"
এসআই মো. আসলাম বলেন, “জিসানের মরদেহের ময়নাতদন্ত করতে রাজি হয়নি তার পরিবার। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments