রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৩০ অক্টোবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বানারীপাড়া ডিগ্রী কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা। এসময় তিনি বিদ্যালয়ের কল্যাণ তহবিলে ৫০হাজার ও নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য হাবিবুর রহমান জুয়েল ও আঃসালাম ৫০হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট তারিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জেনারেল ও ভোকেশনাল শাখার সকল শিক্ষক- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও নবনির্বাচিত দুই সদস্যকে উষ্ণ শুভেচ্ছা -অভিনন্দন জানানো হয়। এর আগে বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদারের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় হাবিবুর রহমান জুয়েল ও আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হন। এদিকে পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments