কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বইছে দখিনের মৃদু শিতল হাওলা। হালকা কুয়াশায় ঘেরা চারিদিক। এর মধ্যেও থেমে নেই পর্যটকরা। কেউ সমুদ্রে সাতার কাটছেন, কেউ ঘুরছেন ঘোড়ায় চরে, কেউ সৈকতের সাউন্ড বক্স বাজিয়ে নাচে গানে মেতে উঠেছেন। কেউ বা আবার ফুট বল নিয়ে খেলা করছেন বালিয়ারীতে। কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বড় দিনসহ সাপ্তাহিক ৩ দিনের সরকারী ছুটির দ্বিতীয় দিন শনিবার সাগরকন্য কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারো পর্যটকের। হোটেল মোটেলের রুমও রয়েছে বুকিং। পর্যটকরা এভাবেই সৈকতের বালিয়াড়িতে উন্মাদনায় মেতেছেন। পর্যটকের এমন ভীড়ে প্রানচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যবসা প্রতষ্ঠানগুলো। তবে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের।এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ ও নৌ-পুলিশের সদস্য।
সৈকত ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকত পর্যন্ত আগত পর্যটকদের পদচারনায় এখন মুখরিত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। এদিকে পর্যটকরা রুম বুকিং না দিয়ে কুয়াকাটায় আসলে এক শ্রেনীর অসাধু হোটেল ব্যবসায়িরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর যারা অগ্রীম বুকিং দিয়ে আসে তাদের এই সমস্যায় পড়তে হয় না এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
পর্যটক বলেছেন, এর আগে ফেরি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। তখন অনেক বিলম্বনার শিকার হতে হয়েছে। এবারে মাত্র ৬ ঘন্টায় কুয়াকাটা আসতে পেরেছেন তারা।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে। তবে বড় দিনসহ সাপ্তাহিক ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকদের।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।
মহিপর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, তিন দিনের ছুটিতে পর্যটকের সেবায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments