বিশেষ প্রতিনিধি ,শ্রীমঙ্গল : ৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয় হয়েছেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের ডা. অর্ণিবান দেব বাপ্পি।
ডা. অর্ণিবান দেব বাপ্পি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
বাপ্পির শিক্ষাজীবন শুরু হয় শ্রীমঙ্গল বিটিআরআই হাইস্কুল থেকে। এই স্কুল থেকে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে, যেখান থেকে তিনি সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
সাফল্যের এই ধারাবাহিকতা ছিল মেডিকেল কলেজের ফলাফলেও। সেখানে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন বাপ্পি। পরের পরীক্ষাগুলোতেও মেধার স্বাক্ষর রাখেন তিনি। ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২য় স্থান অর্জন করে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
ডা. অর্ণিবান দেব বাপ্পি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর গ্রামের কৃতি সন্তান, ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী পাল ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিনয় ভূষন দেবের পুত্র।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা -
৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২য় স্থান অর্জন করে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ডা. অর্ণিবান দেব বাপ্পিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, অর্ণিবানের এই অসাধারণ অর্জনে গর্বিত তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, এলাকাবাসী এবং সমগ্র শ্রীমঙ্গলবাসী। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। অভিনন্দন ও শুভকামনা তাকে!
এর আগে ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানায়, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। তবে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাঁদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।
২০২৪ সালের এপ্রিলে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে তিন হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট-পরিবর্তনের পর ‘ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি।
পরে চলতি বছর তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৬৯০ জন চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ পেলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments