দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে আশিক (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে জলাশয়ে ভাষমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আশিক উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিবন্ধী শিশু আশিক প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির পাশে জলাশয়ে তার ভাষমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। নিহত প্রতিবন্ধী শিশু আশিক মৃগী রোগেও আক্রান্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। অসাবধান বসত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা।
পনিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত আশিক নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে ভাষমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও পরিবারের লোকজন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments