এস এম মিলন, নড়াইল : নড়াইলের নড়াগাঁতি থানার খাশিয়াল ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি নির্বাচনের জের ধরে ২৮/১১/২০২১ ইং তারিখে হেরে যাওয়া মেম্বার পদপার্থী “জাফর মোল্লা” ও তার তিন সমর্থক এর বাড়ি দুর্বৃত্তরা ভাঙচুর করে এবং বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে এডিশনাল এসপি ও নড়াগাঁতি থানার ওসি ফোর্স নিয়ে ঘঠনাস্থলে উপস্থিত হয়ে ঘঠনার সত্যতা পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।
ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে দুর্বৃত্তরা সবাই বিজয়ী মেম্বার আশ্বাব মোল্লা ও তার ঘনিষ্ঠ মিত্র ওহাব শেখ এর নেতৃত্বে তার সমর্থকরা এই ঘঠনাটি ঘটিয়েছে।
বিষয়টি কেন্দ্র করে জাফর মোল্লা বাদি হয়ে আশ্বাব মোল্লা, ওহাব শেখ ও ১৫ জন এবং অজ্ঞাতনামা আরো কয়েকজন কে আসামি করে নড়াগাঁতি থানায় গত ২৯/১১/২০২১ ইং তারিখে একটি মামলা দায়ের করে।
মামলায় উল্যেখ করা হয় “আশ্বাব মোল্লা ও ওহাব শেখ এর সমর্থকরা তাদের নির্দেশে ২৮/১১/২০২১ তারিখে নির্বাচন ফলাফল ঘোষনার পর দেশিও অস্ত্র শস্ত্র - রাম দা, চাপাটি, ছ্যন, দাও, লাঠিশোটা নিয়ে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাড়ী ঘর ভাংচুর করে এবং মা বোন দের মারধর করে ও তাদের উপর রাম দা ঠেকিয়ে তাদের পরনের সোনা গহনা ও নগদ টাকা জোরপূর্বক নিয়ে যায়”।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments