সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ২০২১ সাল ছিল মুক্তিযুদ্ধের রজতজয়ন্তীর বছর। ডিসেম্বরে বাংলাদেশ উদযাপন করলো রজতজয়ন্তীর উৎসব। মাসব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালা দিয়ে সাজানো ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদ।
১৭ ডিসেম্বর (শুক্রবার) জামালপুর উদীচী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করলো মাসব্যাপি অনুষ্ঠানমালার। সান্ধ্যায় উদীচী জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল জেলা কমিটির সকল সদস্যকে নিয়ে ৫০ টি প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও রণেশ দাসগুপ্ত বিদ্যায়তনের শিল্পীরা। নৃত্য পরিবেশন করে উদীচীর নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদের সহ সাধারন সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ,মানষী গোস্বামী। একক গণসংগীত পরিবেশন করে বিশিষ্ঠ গণগংগীত শিল্পী রিপন ঘোষ। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করে রোদেলা সিনহা সাহা,পায়েল দে,মাহতাসিম ইমাম অথৈ।
এছাড়া মাসব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় উদীচী কার্যালয় এবং ১৪ ডিসেম্বর শহরের বকুলতলা থেকে আলোর মিছিল করে দয়াময়ী মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সমাপ্ত করে।
১৬ ডিসেম্বর (বিজয় দিবসে) ভ্রাম্যমান গণসংগীতের আয়োজন করে উদীচী জামালপুর। ভ্রাম্যমান গাড়ীটি জামালপুর শহরের বিভিন্ন স্থানে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।
মাসব্যাপি অনুষ্ঠান সম্পর্কে জামালপুর উদীচীর সাধারন সম্পাদক গৌতম সিংহ সাহা বলেন,আমাদের আরও কর্মসূচি ছিল কিন্তু করোনাসহ বিভিন্ন কারনে আমরা কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments