উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নব নিযুক্ত প্রশাসককে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় উদ্যোক্তা মোঃ গোলাম মোস্তফা আকাশের উৎপাদিত সবজি দিয়ে ব্যতিক্রম ধর্মী তোড়া দিয়ে বরণ করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম মহিউদ্দিন, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন জুগলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ ওমর ফারুক, ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আঃ রহিম সরদার, হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও পূর্ব ধামসর রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।
সভা শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রশাসক ইউনিয়নের ধামসর ও মুগাকাঠী খালের উপর একটি নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন।
একই সাথে তিনি বামরাইল - উজিরপুর সড়কের রুপায়ন সংস্কৃতি সংঘ হইতে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা পরিদর্শন করেন।
তিনি এ সময় সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের সানুয়ার- ধামুরা সড়কর সংলগ্ন খালের উপর বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন করেন এবং জন গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments