রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনও দারিদ্র থাকতে পারেনা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রত্যাশা প্রতিশ্রুতি কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ সরকারী কলেজের হল রুমে পৃথক পৃথক ভাবে কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় অংশ গ্রহণ করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারী কলেজ। আয়োজনে ইয়ুর্থ এন্ডিং হাঙ্গার, সিলেট অঞ্চল। সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। কর্মশালা শুভ উদ্ধোধন করেন জামালগঞ্জ সরকারী কলেজর (ভাররপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বিন বারী, সিলেট বিভাগীয় ইয়ুর্থ এন্ডিং হাঙ্গার এর ভারপ্রাপ্ত কো-অর্ডিনের তামিম রহমান চৌধুরী। প্রশিক্ষক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাস্ক বরণ রায়, বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সহকারী শিক্ষক যুগশেন্দ্রু কুমার সরকার,পিএফজির সদস্য ওয়ালী উল্লাহ সরকার, কন্যা শিশু কমিটির সাধারণ সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জেলা ইয়ুর্থ কমিটির কো-অর্ডিনেটর প্রদ্বীপ কুমার দাস, সদস্য জ্যোতিময় দাস প্রমুখ। কর্মশালার পর তিনটি কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেক কমিটির সদস্য সংখ্যা ১১ জন। বালিকা উচ্চ বিদ্যালয়ের কো-অর্ডিনেটর তাসনিম তাবাসুম নুহা, যুগ্ন কো-অর্ডিনেটর নাদিয়াতুল জিদনী, সরকারী উচ্চ বিদ্যালয়ে সালমান খান, হুরায়রা আল জিহাদ, সরকারী কলেজে মোখলেছ উদ্দিন, লিজা আক্তারকে নিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments