রাহাদ সুমন,বরিশাল: সদর উপজেলার চরমোনাই এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের দলের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমান্তবর্তী জাঙ্গালী লাগোয়া কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে একটি ট্রলারের জেলেরা পালিয়ে যান। ট্রলারটি উদ্ধারে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আশপাশ থেকে ৮-১০টি ট্রলারের অন্তত অর্ধশতাধিক জেলে আমাদের স্পিডবোট ঘিরে ফেলেন। তখন আত্মরক্ষার্থে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তিনজন জেলে আহত হন বলে জানান তিনি।
স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জের ভাসানচরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার ভূমি অফিস, মৎস্য অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ দল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments