মোংলা থেকে মো. নূর আলমঃ শীতের তীব্রতায় মানুষ যখন কাহিল হয়ে পড়েছে,ঠিক সেই মুহূর্তে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মোংলা ও খুলনার ২০০ অসহায় দরিদ্র মানুষের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর ভবন চত্বরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, "আর্তমানবতার সেবায় মোংলা বন্দর কর্তৃপক্ষ সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছে। আপনাদের আশেপাশে অনেক গরীব প্রতিবেশি আছে যারা শীতে কষ্ট পাচ্ছে, শীতবস্ত্র কেনার সামর্থ নেই তাদের সাহায্যে করুন। মানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।"
অসহায় মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা কোন ভাবেই সম্ভব নয়। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।"
এসময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য হারবার ও মেরিন কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলম, বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব কালাচাঁদ সিংহ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি, প্রধান হাইড্রোগ্রাফার লেফটেন্যান্ট কমান্ডার এম. ওবায়দুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপসচিব মো. মাকরুজ্জামান, পিএস টু চেয়ারম্যান মো. নিয়ামুর রহমান, মো. কুদরত আলীসহ বন্দরের অন্যান্য কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments