সাভার (ঢাকা) প্রতিনিধি: শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আগামী ঈদ-উল-আযহার পূর্বেই সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) ও ট্যানারীগুলোতে কমপ্লায়েন্স নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করেছেন। তিনি সিইটিপি সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতের লক্ষ্যে ইফ্লুয়েন্ট বিল এবং পানির বিল আদায় শতভাগে উন্নীতকরণে জোর দেয়ার নির্দেশ দেন। সিইটিপির পাশাপাশি ট্যানারিগুলোর কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণে পরিদর্শন দল গঠন করে নিয়মিত ট্যানারি পরিদর্শনপূর্বক ট্যানারি মালিকগণকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার নির্দেশ প্রদান করেন।
তিনি আজ সকালে সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে এসব নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি শিল্প নগরী কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েসটেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড (DTIEWTPCL) এর কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে শিল্পনগরী ও সিইটিপির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান DTIEWTPCL এর পক্ষ হতে শিল্প নগরীর প্লটের লীজ ডীড সম্পাদন, সিইটিপির সমস্যা ও সমস্যা উত্তরণে সম্ভাব্য সমাধানের বিষয়ে সিনিয়র সচিবকে অবহিত করা হয়।
আগামী ঈদ-উল-আযহার পূর্বেই সিইটিপির সার্বিক প্রস্তুতি সম্পন্নসহ কমপ্ল্যায়েন্স অর্জনে ওয়ার্ক প্ল্যান দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, যথাযথভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ঢাকায় আরেকটা এবং আঞ্চলিক পর্যায়ে আরো দুটি সিইটিপি স্থাপনের চেষ্টা চলছে।
যেসব ট্যানারি প্লট নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছে তাদের প্লট দ্রুত বাতিল করে নতুন উদ্যোক্তাদের দেয়ার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নতুনভাবে প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও উপজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।
আলোচনা সভায় বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শামীমুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সিনিয়র সচিব সিইটিপির বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন এবং মেরামত কার্যক্রম জোরদারকরণে গুরুত্বারোপ করেন। সিইটিপির ল্যাবরেটরি পরিদর্শনকালে এটিকে আন্তজার্তিক মানমাত্রায় উন্নীতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments