ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনে সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে রিপন মিয়া (২৮) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিআরা গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি জেলার সরাইল উপজেলায়। সে নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসাবে কাজ করত। নবীনগর পল্লী বিদ্যুত সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রার প্রভাবে টিয়ারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে যায়। দুপুরে রিপন ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার কাজ করছিল। এ সময় সে আকষ্মিকভাবে খুঁটি থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments