স্টাফ রিপোটার: চাল, সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক অযৌক্তিক লাগামহীন মূল্যবৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস ও পানির দাম বৃদ্ধি না করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধন করেছে। এ উপলক্ষে ঢাকা মহানগর কমিটি আজ শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধন করে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ নরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য শাজাহান সাজু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সমাবেশে ভাষণদানকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, দেশে নিত্যপণ্যের সরবরাহে কোন ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধ নেই। তারপরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। জনাব ইনু বলেন, বাজার সিন্ডিকেট, কালোবাজারী, মুনাফাখোররা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে, জনগণের পকেট কাটছে, সরকারের রাজস্ব ফাঁকিও দিচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments