আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জন্মদিনের পার্টিতে আগুন লেগে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে জন্মদিনের এ পার্টির আয়োজন করা হয়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র খবরে বুধবার এ কথা জানিয়েছে।
এতে আরো বলা হয়, রাজধানী তেহরান থেকে পশ্চিমে আন্দিশেহ শহরে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনাটি ঘটে।
তেহরানের রেডক্রিসেন্টের প্রাদেশিক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাস্থলেই সাত জনের প্রাণহানি ঘটে। হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়।
জেলা প্রসিকিউটর হামিদ আসগরি জানান, আগুন দ্রুতই পুরো রেস্টুরেন্ট জুড়ে ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments