ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম কেন্দ্রীয় সম্মেলন ২০২২ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল কক্ষে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমানুল্লাহ, অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান সমন্বয়কারী কাজী আ. কা. ফজলুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সভাপতি মনোয়ারা বেগম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. আব্দুল ওয়াদুদ (ভোলা), মঞ্জুর হোসেন খাজা (রংপুর), বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম (গাজীপুর), শাহিদা আক্তার (কুমিল্লা), বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম মোস্তফা (চাঁদপুর), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (কুমিল্লা), মো. আবুল কাশেম (গাইবান্ধা) প্রমুখ।
সভায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারকে সভাপতি, ঢাকা মহানগরীর ডেমরা থানার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. এ. ছিদ্দিক মিয়াকে সাধারণ সম্পাদক, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমকে সিনিয়র সহ-সভাপতি এবং লক্ষীপুর জেলার মোশাররফ হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments