নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের উপস্থিতিতে এ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনে সহ-সভাপতি জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাট ও সাধারণ সম্পাদক ইবনে ওয়াজিদ ইসলাম ইমনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম নববর্ষের শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের একটি উৎসবে রূপ নিয়েছে। পুরাতন গ্লানিকে মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা গোটা জাতি আমেজ ও আনন্দঘন পরিবেশে এ দিনটি উদযাপন করে আসছে। এ উৎসব বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে চলেছে। নতুন বঙ্গাব্দের দিনগুলো সবার জন্য মঙ্গলময় হোক। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments