ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ নিরাপদ কোনো দেশে সরিয়ে নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আজ সোমবার অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নোটিশ পাঠান।
নোটিশে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ভূ-রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যার দরুন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশবিশেষ। বিভিন্ন দেশকে চাপে রাখার জন্য তাদের অর্থ বাজেয়াপ্ত করা যুক্তরাষ্ট্রের নিয়মিত কার্যক্রমের অংশ।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে সংরক্ষিত রিজার্ভ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরূপ হলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং জনগণকে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হবে। তাই বাংলাদেশ ফরেন রিজার্ভ রক্ষার জন্য ন্যূনতম কিছু রিজার্ভ যুক্তরাষ্ট্রে রেখে বাকি অর্থ বিভিন্ন নিরাপদ দেশে সংরক্ষণ করতে হবে এবং স্বর্ণ আকারে রাখতে হবে। এ ছাড়া যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেশি সেসব দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন করতে হবে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments