কয়রা ( খুলনা ) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক স্থাপনের অভিনব ধারণা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে।
১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবনের উদ্বোধন কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মৌলিক স্বাস্থ্যসেবার সুবিধাগুলো আজ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যার ফলে সরাসরি উপকৃত হচ্ছে গ্রামাঞ্চলের জনগণের বিশাল একটি অংশ।
এসময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, খয়রুল আলম, সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য সোহরাব হোসেন, শাহানারা জামাল, আবু সাঈদ, মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, হুমায়ুন কবির নিউটন, সিএইচসিপি বিলকিস আক্তার সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments