সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা রাজন আলীসহ ৫ জন সক্রিয় সদস্য এবং চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া, সিংড়া বাসষ্ট্যান্ড এবং বামিহাল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযান পরিচালনা করেন কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, খাগড়বাড়িয়া গ্রামের রাজন আলী ওরফে রাজন খাঁ (৩৪) একই গ্রামের মোঃ আব্দুল মালেক (৩৬), দক্ষিণ দমদমার মোঃ বিল্পব
হোসেন (২৭), চওড়া গ্রামের মোঃ সেলিম হোসেন (২০), কয়াখাস গ্রামের মোঃ আব্দুল রশিদ (২৪) ও বামিহাল বাজারপাড়ার মোঃ রাসেল (২৬)।
এসময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, ১০টি সিমকার্ড, ১টি মোটরসাইকেল, ২টি সিপিইউ, ১০টি হার্ডডিক্স, ২টি মনিটর- ২টি কি-বোর্ড, ২টি মাউস, ৬টি কম্পিউটার ক্যাবল ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পরের যোগসাজশে ও পরিকল্পনায় দীর্ঘদিন যাবৎ তাদের সহযোগীগণের মাধ্যমে বিভিন্ন স্থান হতে মোবাইল ফোন চুরি করে এবং চোরাইকৃত মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments