বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা।
৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের বশেমুরবিপ্রবি শাখার কর্মীরা।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় আনন্দ শোভাযাত্রা , বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে এবং বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে পথ সঙ্গীতানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর প্রায় ১০ বছর পার হলেও এখনও বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কোনো কমিটি দেয়া হয় নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments