মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাজশাহী পুলিশলাইনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করেছে। বাড়ানো হয়েছে জনবল। সেইসঙ্গে উন্নত প্রশিক্ষণ দিয়ে বাড়ানো হয়েছে পুলিশের সক্ষমতা। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য জানিয়ে তিনি বলেন,দেশে এখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। পরে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।
আলোচনা সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments