মোংলা থেকে মো. নূর আলমঃ করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট’র যৌথ উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এর ব্যবস্থাপনায় ১২ জানুয়ারি বুধবার সকালে মোংলার রিমঝিম চত্বর এলাকায় এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।বুধবার সকাল ১১টায় মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক মো.নূর আলম শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো.ইস্রাফিল হোসেন, বিএনাপি নেতা শেখ শাকির হোসেন,জাতীয় পার্টি মোংলা পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ,সিপিবি নেতা মাহারুফ বিল্লাহ, নারীনেত্রী কমলা সরকার,ইউপি সদস্য হাদিসা বেগম, রোজলিন অন্তরা, সাংবাদিক শেখ রাসেল, হাসিব সরদার প্রমূখ। মাস্ক বিতরণের আগে ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায় দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা করোনা ভাইরাস মোকাবেলায় এন-৯৫ মাস্ক বিতরণে সহায়তা প্রদানের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্ল্যেখ্য বাপা এবং সৈয়দ শাকিল ট্রাস্ট’র উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’র ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments