পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত গবেষণা প্রকল্প আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা এবং ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্যও অর্থ বরাদ্দ করা হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,গণিত বিভাগের অধ্যাপক ড.শামছুল আলম,যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল ইসলাম,পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান,তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড.মাসুদ রানা,কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন প্রমূখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments