ডেস্ক রিপাের্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অভিনন্দন বার্তায় পঞ্চমবার, টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা; বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন; আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকলক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ মঙ্গল ও সাফল্য কামনা করেন। তারা নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments