রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নুতন কমিটি করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ধর্মপাশা মধ্যবাজারে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আরমান আহমেদ এর সভাপতিত্বে ঘোষণা পত্র পাঠ করেছেন সাংগঠনিক সম্পাদক শাকিল খান।
জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে।
ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী বিবাহিত। ইতিমধ্যে অনেকেই জেলা যুবলীগ ও উপজেলা যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।
যার ফলে দলীয় কার্যক্রমে কমে গেছে গতিশীলতা। ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিবাহিত। এক সন্তানের জনক।নিয়মবহির্ভূত ভাবে সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। বর্তমানে সংগঠনে নতুন নেতৃত্বের প্রয়োজন।
সংগঠনের গতিশীলতা বাড়ানোর লক্ষে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান করেন।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, সাংগঠনিক সম্পাদক শাকিল খান ও অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments