ডেস্ক রিপোর্ট: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ (১৫% নগদ ও ২% বোনাস) প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে । সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্ম এ অনুষ্ঠিত ২৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাব অনুমোদন দেয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান নাসির এ. চৌধুরী । সভায় পরিচালকদের মধ্যে, ব্যরিষ্টার মেহেরীণ হাসান, সাইয়েদ মঈন উদ্দিন আহমেদ, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, রাশেদা কে. চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ বীর প্রতীক (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন এফসিএস, হেড অব ফাইন্যান্স আবদুল ওয়াদুদ এফসিএ এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।
সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন খেলাপী ঋণ নিয়ন্ত্রনে ডিবিএইচ এর সাফল্য উল্লেখ করে বলেন যে, এটা মোট ঋনের ০.৮৬% যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনি¤œ, এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অবলোপনকৃত ঋণের মোট পরিমান এক কোটি টাকার ও কম। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর তুলনায় লভ্যাংশের পরিমান কিছুটা কম হলেও তা আর্থিক প্রতিষ্ঠান গুলোর ঘোষিত লভ্যাংশের মধ্যে সর্বোচ্চ।
ডিবিএইচের চেয়ারম্যান জনাব নাসির এ. চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে সমাপ্ত বছরে কোম্পানীর কর পরবর্র্তী মূনাফা দাঁড়ায় ১০২ কোটি টাকায়, যা ২০২১ সালের কর পরবর্তী মূনাফার প্রায় সমান। তিনি আরও উল্লেখ করেন যে, ২০২২ সালে বিতরনকৃত ঋণের পরিমান, ঋণ পোর্টফলিও এবং কোর ডিপোজিট পোর্টফলিও সবই ২০২১ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে সৃষ্ট বৈশি^ক মন্দাবস্থার কারণে সৃষ্ট প্রতিকুল অবস্থা সত্বেও কোম্পানীর আয় নয়িে সন্তোষ প্রকাশ করে নাসির চৌধুরী বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহন করা হয়েছে তা কোম্পানীর আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments