জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে, গতবছরের তুলনায় এবার শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ ৬০০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফি বাবদ ছয় হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে ২০১৯ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগ উন্নয়ন ফি বাতিল করে। ফলে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সময় আলাদা করে বিভাগ উন্নয়ন ফি দিতে হয়নি। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন করে করে উন্নয়ন ফি (এককালিন) ৬ হাজার টাকা সহ মোট ১৪১৮৯/- টাকা নির্ধারণ করার কথা জানানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অবৈধ ও ন্যাক্কারজনক উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় জানান,'অবৈধ বিভাগ উন্নয়ন ফি শিক্ষার্থী কল্যাণ ফি নাম দিয়ে প্রশাসন যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে, এটাকে এক বিন্দুও প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। অর্থলোভী প্রশাসনের এই অতিরিক্ত ফি নেয়ার স্বপ্ন কোনোভাবেই পূরন করতে দেয়া হবেনা।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, "আমরা গত ৩ বছর ধরে ভর্তি পরীক্ষার টাকা দিয়ে বিভাগগুলোর উন্নয়ন ফি দিয়ে দিতাম। কিন্তু এখন ইউজিসি নতুন নিয়ম করেছে যে, ভর্তি পরীক্ষার ৪০% টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে রাখতে হবে। যার ফলে বাকি ৬০% টাকা দিয়ে বিভাগগুলোর উন্নয়ন ফি দেওয়া সম্ভব না। একারণে আমরা এবছর থেকে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এককালীন ৬০০০ টাকা করে নিচ্ছি শিক্ষার্থী কল্যাণ ফি হিসেবে। "
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments