ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি। আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসটি জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
উল্লেখ থাকে যে, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সংবিধান সংরক্ষণ দিবস জাতীয় পার্টি পালন করে আসছে।
উক্ত সভায় সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments