ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন। ১৬ আগষ্ট শুক্রবার ক্লাব কার্যালয়ে সভাপতি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৬ই মার্চ ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। তার শূন্য পদে এই নির্বাচনে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। পরে ফলাফল ঘোষনা করেন প্রেস ক্লাব উপ-নির্বাচনের নির্বাচন কমিশনার,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: ইকরামুল হক নাহিদ। নির্বাচন তত্বাবধান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: ইকবাল হোসেন। নির্বাচনে জাবেদ রহিম বিজনের প্রতিদ্বন্ধি ছিলেন স্থানীয় দৈনিক তিতাস কন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা। নির্বাচনে সদর মডেল থানা পুলিশ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আর্মি ক্যাম্প ইনচার্জ সেনাবাহিনীর ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে সেনাসদস্যরা কিছু সময় দায়িত্ব পালন করেন। পরে নব-নির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজনকে ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ক্লাব সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাব,সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,সদস্য শফিকুল ইসলাম বাদল এবং বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকরা আলাদাভাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাবেদ রহিম বিজন এরআগে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments