স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইতিবাচক কাজ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তার মূলে রয়েছে নারীরা। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আপনাদের অনেক অসাধারণ গুন রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক; পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।
উপদেষ্টা আজ দুপুরে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঘুমানোর আগে ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, 'সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়। সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।'
পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যাগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যাগণ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তোলোয়াত, সংগীত, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments