ডেস্ক রিপোর্ট: পুরুষতান্ত্রিক দৃষ্টি ভঙ্গি পরিহার করে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা কমিউনিটি ক্লিনিক, স্কুল, মার্কেট ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
রাজধানীর রায়ের বাজারস্থ বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রোকসানা সুলতানা। বিএনপিএস’র সহকারি সমন্বয়কারি সিঁথী ঘোষের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা ও সহকারি শিক্ষক খলিলুর রহমান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এমএ মান্নান মনির, শাপলা একাডেমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসিনা আক্তার, কচিকন্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শিশির মন্ডল, বিএনপিএস’র কর্মকর্তা আমরীন হোসাইন, ব্রাকের এরিয়া ম্যানেজার আব্দুস সবুর, ওয়াল্ডভিশনের প্রোগ্রাম অফিসার রহিমা বেগম, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপক বিটন বিশ্বাস প্রমূখ।
সভায় ধারণাপত্র পাঠ করেন বিএনপিএস কর্মকর্তা করিমুন্্েনছা আকন্দ। তিনি নারী প্রগতি সংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং সভার উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি কমিউনিটি ক্লিনিক, স্কুল, মার্কেট ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় সেবাদানকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল ও কলেজের প্রধানগণ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ জাতীয় অগ্রগতির স্বার্থে নিজ নিজ প্রতিষ্ঠানে বিদ্যমান কমিটিগুলোতে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মা ও শিশু ভাতা, দুস্থ নারী ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রান্তিক নারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments