ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিয়মে হঠাৎ করেই পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন নিয়মনুযায়ী, বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হলেও সুপার টুয়েলভে গ্রুপ-১এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলও থাকবে)।
আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ-২এ ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলও থাকবে)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল, বাছাই পর্বে ‘বি গ্রুপ’ চ্যাম্পিয়ন বা রানার্সআপ যা-ই হোক না কেন, সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’তে খেলবে বাংলাদেশ। যেই গ্রুপে ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত দলরা থাকবে।
কিন্তু আসরটি মাঠে গড়ানোর তিন দিন পর নিয়সে পরিবর্তন আনলো আইসিসি।
স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। এরপর গতকাল ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পায় টাইগাররা। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে টাইগাররা। আগামীকাল পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেও, নির্ভর করবে পয়েন্ট টেবিলের অন্যান্য দলের অবস্থানে বাংলাদেশ সুপার টুয়েলভে কোন গ্রুপে খেলবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments