কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ গোলের গুড়ে কোনো ক্ষতি নেই। আর চাহিদাও রয়েছে অনেক। তাই গোলের গুড়ের হাট বসেছে পটুয়াখালীর কলাপাড়ায়। স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের ভিড় পড়েছে এ হাটে। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাটে পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে এ গুড় বিক্রি করছেন ব্যবসায়িরা। তবে তিন প্রকারের গুড়ের দামও তিন ধরনের। গোল চাষিদের তৈরি করা গুড় বড় কোনো প্লাস্টিকের বালতি, সিলভারের পাতিল, কলসে কিংবা মাটির হাড়িতে নিয়ে আসেন এ হাটে।
গোলের গুড় বিক্রেতারা বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর, চাঁদপাড়া, ইসলামপুর, রজপাড়া, নাওভাঙ্গা ও মিঠাগঞ্জ গ্রামে ব্যাপক গোল গাছের বগান রয়েছে। এ গাছের তেমন পরিচর্যা করতে হয় না। তাছাড়া রোগ বালাইও নেই। তাই চাষিদের খরচও কম। বছরের চার মাস গোলের গুড় বিক্রি করে গোল গাছ চাষিরা বাড়তি আয় করে থাকেন। এলাকার সকল গোল গাছের বাগান প্রাকৃতিকভাবে জন্মায়।
গুড় বিক্রেতা বেল্লাল ঘরামি বলেন, গোলের গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। এই হাটে ৫ মন গুড়র এনেছি। এর মধ্যে ২ মন গুড় বিক্রি করেছে। অপর গুড় বিক্রেতা রসিদ খা বলেন, সে ১৫০ টাকা দরে দেড় মন গোলের গুড় বিক্রি করেছে। এ হাটে আরো ৫ কেজি বিক্রি হতে পারে বলে তিনি জানিয়েছেন।
গুড় ক্রেতা মো.ফেরকানুল ইসলাম বলেন, অন্যান্য গুড়ের চেয়ে আলাদা স্বাদযুক্ত, সাশ্রয়ী হওয়ায় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে বলে গোলের গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।
গোলগাছ চাষি নিঠুর হাওলাদার বলেন, এখন বাজারে গিয়ে গুড় বিক্রি করতে হয় না। একশ্রেণির খুচরা বিক্রেতারা বাড়ি এসেই গুড় নিয়ে যায়।
বন বিভাগের কলাপাড়া বন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে গোলগাছের চারা রোপণ করা হয়েছে। এতে ব্যাপক সফলতা পেয়েছি। এ গাছগুলো উপকূলীয় এলাকার প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments