মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নে রাজশাহী সিটি কর্পোরেশন সারাদেশে প্রশংসিত হয়েছে। জাতীয় পরিবেশ পদক-২০২১ আমরা অর্জন করেছি। সিটি কর্পোরেশনের নিজস্ব নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা রাজশাহীকে আরো সুন্দর করতে চাই।
তিনি আরো বলেন, গাছ লাগানোর ধরন নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। মহানগরীতে যাতে সারা বছর বিভিন্ন প্রজাতির ফুল ফোটে এ জন্য আমরা কাজ করছি। নগরীতে বড় নার্সারী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী কামাল, নার্সাারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার মঞ্জু, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, অগ্রণী ব্যাংক লিঃ রাজশাহী সার্কেলের জিএম শামিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় রাসিক মেয়রকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়। এছাড়া ছাদবাগানে জাতীয় পুরস্কার পাওয়ায় অগ্রণী ব্যাংক নগর ভবন শাখা ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমি ও কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা নাসরীনকে এবং এগ্রিকালচার ইমপটেন্ট পার্সন জাহাঙ্গীর শাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য, সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় নগরভবন গ্রিন চত্বরে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৬৩টি স্টল ছিল। স্টল স্থাপন ও সক্রিয় অংশগ্রহণে ১ম স্থান অর্জন করেছে মেট্রোপলিটন নার্সারী। যৌথভাবে দ্বিতীয় হয়েছে রাজশাহী নার্সারী ও লিজা নার্সারী। যৌথভাবে তৃতীয় হয়েছে মোল্লা নার্সারী ও রুদ্র নার্সারী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments