বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর)সকালে দিবসটি উপলক্ষে এক র্যালী হয়। র্যালী শেষে উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাছিম ইকবাল, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস স্টেশন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং প্রস্তুতির বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments