আন্তর্জাতিক ডেস্ক: প্রায় আড়াই বছর কক্ষপথে থাকার পর শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে মার্কিন একটি সামরিক স্পেস ড্রোন অবতরণ করেছে।মার্কিন বিমান সংস্থা বোয়িং এতথ্য জানিয়েছেন।
বোয়িং এক বিবৃতিতে বলেছে, মনুষ্যবিহীন এক্স--৩৭বি শাটল ড্রোনটির প্রথম ফ্লাইট শুরু হয় ২০১০ সালে, ড্রোনটি এ পর্যন্ত মোট ১০ বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছে এবং ছয়টি মিশনের সময় ১৩০ কোটি মাইলেরও বেশি উড়েছে।
মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, ‘এই মিশনটি মহাকাশ অনুসন্ধানে সহযোগিতার প্রতি স্পেস ফোর্সের গুরুত্ব এবং এয়ার ফোর্স বিভাগের ভেতরে এবং বাইরে আমাদের অংশীদারদের জন্য মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের উপর আলোকপাত করেছে।’
গোপনীয়তার মধ্যে চালু করা এক্স-৩৭বি বিমান বাহিনীর জন্য ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে এটির ডিজাইন করা হয়েছিল।
এটি ৩০ ফুট (নয় মিটার) দীর্ঘ, একটি ১৫-ফুট ডানা রয়েছে এবং এটি সৌর প্যানেল দ্বারা চালিত হয়।
শাটলের শেষ লঞ্চের আগে ২০২০ সালের মে মাসে পেন্টাগন ড্রোনটির মাধ্যমে একটি সিরিজ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ গ্রহন করে।
সেনাবাহিনী বলেছে, এই মিশনটি ছিল মহাকাশে বিদ্যমান পদার্থের প্রতিক্রিয়া পরীক্ষা করা, মহাকাশে পরিবেষ্টিত বিকিরণ কীভাবে বীজের ওপর ধারাবাহিক প্রভাব ফেলে তা মূল্যায়ন করা এবং সৌর বিকিরণকে কিভাবে রেডিও-বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা তা যাচাই করা।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments